২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলা, নিহত ৯

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান এলাকার আফগান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় ৯ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 04:39 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

মিরনশাহ, পাকিস্তান, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান এলাকার আফগান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় ৯ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। শনিবার হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকার একটি দেয়ালঘেরা বাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ৯ জন নিহত হয়। পাক-আফগান সীমান্তের দুই দিকেই বি¯তৃত শাওয়াল একটি পার্বত্য বনভূমি এলাকা। এলাকাটি দীর্ঘদিন ধরে পাকিস্তান, আফগানিস্তান ও অন্যান্য এলাকা থেকে আশ্রয় নেওয়া জঙ্গিদের অভয়ারণ্য হয়ে আছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের একটি প্রধান অস্ত্র চালকবিহীন বিমান বা ড্রোন কর্মসূচি। এই কর্মসূচীর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে পাকিস্তানিরা। কোনো অনুমতির তোয়াক্কা না করেই দেশটির সীমান্তের ভিতরে পরিচালিত যুক্তরাষ্ট্রের এই ড্রোন অভিযানকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বিবেচনা করে পাকিস্তান। স¤প্রতি পাকিস্তান পার্লামেন্টের একটি কমিটি নিজেদের সীমান্তের ভিতরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বন্ধের দাবি জানিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা বন্ধ করার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। স¤প্রতি মার্কিন প্রশাসন দাবি করেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্বের যে কোনো ভূখণ্ডে ড্রোন হামলা বৈধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১০৩৫ ঘ.