২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোজোনে রেকর্ড বেকারত্ব

ইউরোজোনের দেশগুলোতে মার্চে বেকারত্বের হার দাঁড়িয়েছে রেকর্ড ১০ দশমিক ৯ শতাংশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ব্রাসেলস, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোজোনের দেশগুলোতে মার্চে বেকারত্বের হার দাঁড়িয়েছে রেকর্ড ১০ দশমিক ৯ শতাংশে। ইতালি এবং স্পেনে বেকারত্বের উচ্চহারের কারণে পরিস্থিতির এ অবনতি হয়েছে। ১৫ বছর আগের রেকর্ড ছুঁয়েছে বেকারত্বের সামগ্রিক হার। এমনটিই দেখা গেছে বুধবার প্রকাশিত উপাত্তে। ইউরোপীয় একক মুদ্রা ইউরো ব্যবহারকারী ১৭ টি দেশে ফেব্র“য়ারি থেকে বেকারত্ব বেড়েছে ০ দশমিক ১ শতাংশ। ঠিক যেমনটি ধারণা করেছিলেন অর্থনীতিবিদরা। ১৯৯৭ সালের ফেব্র“য়ারি, মার্চ এবং এপ্রিলেও এ অঞ্চলে বেকারত্বের হার ছিল ১০ দশমিক ৯ শতাংশ। ১৯৯৫ সালের পর থেকে এ হার সর্বোচ্চ। ইউরোজোনের বেশিরভাগ দেশই এখন নতুন করে অর্থনৈতিক মন্দাদশায় পড়েছে কিংবা মন্দার দ্বারপ্রান্তে পৌঁছেছে। তবে ২৭ সদস্যদেশের ইউরোপীয় ইউনিয়নে বেকারত্বের হার ১০ দশমিক ২ শতাংশেই স্থির রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯১২ঘ.