লন্ডন, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের অধিকার আদায়ে বিশ্বজুড়ে মঙ্গলবার মে দিবস পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের নারী-পুরুষ।
ঋণসঙ্কট জর্জরিত ইউরোজোনের দেশ গ্রিস ও ফ্রান্সসহ স্পেন ও পর্তুগালে মে দিবস উপলক্ষ্যে মিছিল হয়েছে।
প্রতিবারের মত এবারও মে দিবসে প্যারিস জুড়ে বার্ষিক মিছিলের আয়োজন করেছে কট্টর-ডন ন্যাশনাল ফ্রন্ট। সংগঠনটির নেতা মেরিন ল্য পেন মিছিল নিয়ে জোয়ান অব আর্ক ভাস্কর্যের দিকে এগিয়ে যান।
অন্যদিকে, ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী নিকোলা সারকোজি “প্রকৃত কাজ” বিষয়বস্তুকে উপজীব্য করে মিছিল বের করেন।
এছাড়া, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাস্তিল দূর্গ অভিমুখে পদযাত্রা করে।
ওদিকে, গ্রিসে ব্যয়-সংকোচনের বিরোধীরা এ দিনও ধর্মঘটের ডাক দিয়ে দেশজুড়ে বিক্ষোভ-মিছিল করেছে।
স্পেনের রাজধানী মাদ্রিতে মে দিবসের প্রধান শোভাযাত্রা হয়েছে এবং পর্তুগালেও শ্রমিক ইউনিয়ন শোভাযাত্রা কর্মসূচি নিয়েছে বলে জানা গেছে।
রাশিয়ায় নতুন প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিনের বিরোধীরা পৃথক পৃথকভাবে শোভাযাত্রা বের করেছে।
রাশিয়ায় সোভিয়েত-ঘরানার “শ্রমিক দিবস ও বসন্তের ছুটি” উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন পুতিন ও বিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। দুজনের একসঙ্গে জনসমক্ষে হাজির হওয়া ঘটনা বিরল।
উত্তর আমেরিকায় এ দিবস উপলক্ষ্যে পরিকল্পিত আয়োজন করেছে ‘অকুপাই মুভমেন্ট’। অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলনের ডাক দিয়েছে তারা।
বিকালের ব্যস্ত সময়ে নিউইয়র্কে শোভাযাত্রা বের করার কর্মসূচি নেয় সংগঠনটি।
ওদিকে, শ্রমিকদের অধিকার আদায়ের এ দিন কাজের ভালো পরিবেশ ও সুযোগ-সুবিধার দাবিতে মিছিল-সমাবেশ করেছে এশিয়ার শ্রমিকরা।
হংকংয়ে সর্বনিু মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় ৫ হাজার শ্রমিক মিছিল করেছে। আরো মজুরি ও চাকরির নিরাপত্তার দাবিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় ৯ হজারের বেশি শ্রমিক মিছিল করেছে।
অন্যদিকে, মজুরি বাড়ানোর দাবিতে ফিলিপাইনের ম্যানিলায় প্রায় ৮ হাজার শ্রমিক মালাকানাং প্যালেসের কাছাকাছি মিছিল করেছে।
বিশ্বের বেশিরভাগ দেশই আন্তর্জাতিক শ্রমিক দিবসটি সরকারি ছুটির দিন হিসেবে পালন করেছে। কয়েকটি দেশে অনানুষ্ঠানিকভাবেও পালন করা হয়েছে দিবসটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৩ঘ.
bdnews24