২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে বাজেট কাটছাঁটের বিরুদ্ধে বিক্ষোভ

স্পেনে ৩৭ বিলিয়ন ইউরো বাজেট কমানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার দেশ জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

মাদ্রিদ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনে ৩৭ বিলিয়ন ইউরো বাজেট কমানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার দেশ জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রাজধানী মাদ্রিদে হাজার হাজার লোক সরকারের ব্যয় সংকোচনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্পেনে এটি সর্বসা¤প্রতিক বিক্ষোভ। ব্যয় সংকোচনের আওতায় স্পেনে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বাজেট কমানো হচ্ছে। বিরোধী দলীয় নেতা কায়ো লারা সরকারের এ পদক্ষেপ মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “জনগণের অত্যাবশ্যকীয় সেবাখাত- স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সেবা নিশ্চিত করার জন্য আমরা রাজপথে বিক্ষোভ চালিয়ে যাব।” “সরকারকে আমরা বারবারই বলব, ঘাটতি মেটানোর অন্য উপায় আছে এবং বিকল্প উপায়টি হচ্ছে রাজস্ব আয় বাড়ানো।” এ সেন্টিমেন্ট নিয়েই বিক্ষোভকারীরা আন্দোলন করে যাচ্ছে। এক বিক্ষোভকারীর উক্তি, “স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য খাতে বাজেট কমানোর বিরুদ্ধে আমরা বিক্ষোভ করছি।” অন্যদিকে, সরকারের বক্তব্য হচ্ছে, স্পেনে গত পাঁচ বছরের অর্থনৈতিক সংকট কাটাতে বাজেট কমানো প্রয়োজন। বর্তমানে দেশটিতে বেকারত্বের হার প্রায় ২৫ শতাংশে পৌঁছেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৮ঘ.