২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সফরে জাতিসংঘ মহাসচিব

মিয়ানমারকে আরো গণতান্ত্রিক সংস্কারের জন্য উৎসাহ যোগাতে রোববার দেশটি সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 08:48 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ইয়াঙ্গুন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারকে আরো গণতান্ত্রিক সংস্কারের জন্য উৎসাহ যোগাতে রোববার দেশটি সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রোববার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে পৌঁছান বান কি মুন। সেখান থেকে এদিনই নতুন রাজধানী নিপিধোতে যাবেন তিনি। দীর্ঘদিন সামরিক শাসনাধীনে থাকা মিয়ানমারে সদ্য শুরু হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমর্থন জানানোর পাশাপাশি সফরকালে আদিবাসী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের শান্তি চুক্তি ত্বরান্বিত করার জন্য চাপ দেবেন বান কি মুন। এছাড়া, মিয়নামরের আফিম উৎপাদনকারী প্রদেশও পরিদর্শন করবেন তিনি। সোমবার প্রেসিডেন্ট থিয়েন শিয়েন ও সাবেক জেনারেলদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। একইদিনে মিয়ানমারের পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি। এছাড়া, মঙ্গলবার তিনি ইয়াঙ্গুনে অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন। মিয়ানমারে এক বছর আগে সংস্কারবাদী আধা-সামরিক সরকার ক্ষমতাসীন হওয়ার পর এটাই বানের প্রথম সফর। এর আগে ২০০৯ সালে মিয়ানমারে সামরিক জান্তা সরকারের নেতা জেনারেল থান শয়ের আমন্ত্রণে মিয়নমার সফরে যান বান। তবে হতাশ হয়ে ফিরে আসেন তিনি। মিয়ানমারের রাজনৈতিক বন্দিদের মুক্তি ও বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করার বিষয়টিতে জান্তা প্রধানকে রাজি করাতে ব্যর্থ হয়ে মনক্ষুন্ন হন বান। ওই সময় মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি বন্দি ছিলেন। বানের সফরের ১৫ মাস পরে মুক্তি পান সু চি। এরপর রাজবন্দিদের মুক্তিসহ অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে সরকার একের পর এক সংস্কার কর্মসূচি নিয়েছে। আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের বরফও গলতে শুরু করেছে। মিয়ানমারের এ গণতান্ত্রিক অগ্রযাত্রা উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বান। তবে তিনি বলেন, এটুকুই যথেষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪০ঘ.