২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ইসলামপন্থিদের বিক্ষোভ

মিশরের রাজধানী কায়রোয় শুক্রবার বিক্ষোভ করেছে শ’ শ’ ইসলামপন্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

কায়রো, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোয় শুক্রবার বিক্ষোভ করেছে শ’ শ’ ইসলামপন্থী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আমলের কর্মকর্তাদের নির্বাচনে প্রার্থীতার সুযোগ দেওয়ার বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ। কর্তৃপক্ষ মুবারক আমলের সর্বশেষ প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়ার পর এ বিক্ষোভ করেছে তারা। মিশর কর্তৃপক্ষ গত সপ্তাহে মুবারক আমলের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিককে প্রথমে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করে পরে আবার তাকে নির্বাচনে দাঁড়ানোর অনুমতি দেয়। এর প্রতিবাদেই ইসলামপন্থিদের ডাকে আলেক্সান্দ্রিয়া এবং অন্যান্য আরো অনেক শহরে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। তবে যে যুবসমাজ ও অন্যান্য কর্মীরা মুবারক-বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল তারা কেউ এ বিক্ষোভে অংশ নেয়নি। জুনের মধ্যে ক্ষমতা হস্তান্ত না করা এবং মুবারক আমলের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ক্ষমতাসীন হওয়ার আশঙ্কা দূর করতে এ আন্দোলনের ডাক দেয় মিশরের সবচেয়ে বড় ইসলামিক দল মুসলিম ব্রাদারহুড। মিশরে সদ্য হয়ে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে বেশির ভাগ আসন পেয়েছে মুসলিম ব্রাদারহুড। মিশরের সামরিক পরিষদ ১ জুলাইয়ের মধ্যে নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্র“তি দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট মুবারকের পতনের পর থেকে মিশরের ক্ষমতায় আছে সামরিক শাসকরা। মে মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ২৩ জন প্রার্থীর মধ্যে বাছাই করে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৭ঘ.