২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষা না চালানোর আহ্বান বানের

উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষা না চালানো এবং আর কোনো ‘উস্কানিমূলক পদক্ষেপ’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

নয়াদিল্লি, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষা না চালানো এবং আর কোনো ‘উস্কানিমূলক পদক্ষেপ’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শুক্রবার নয়াদিল্লি সফরকালে বান বলেন, “জাতিসংঘ মহাসচিব হিসাবে আমি আমার বিবৃতিতে পরিস্কারভাবেই উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষা চালানো কিংবা এ ধরনের আর কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছি।” উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে বলে জানিয়েছেন পিয়ংইয়ং এবং বেইজিংয়ের ঘনিষ্ঠ এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ১৩ এপ্রিলে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর দেশটির পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর এ পদক্ষেপ আরেক দফায় আন্তর্জাতিক নিন্দার ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে। দূরপাল্লার রকেট উৎক্ষেপণ নিয়ে উত্তর কোরিয়া আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই তীব্র নিন্দা সমালোচনার শিকার হয়েছে। এ নিন্দা সমালোচনা এবং রকেট উৎক্ষেপণে ব্যর্থতার মুখে বিব্রত উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৯ঘ.