২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আপত্তি ঠেলে ইরানি গ্যাস আনার চেষ্টা পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের কড়া আপত্তির মুখেও ইরান থেকে গ্যাস আমদানীর জন্য পাইপলাইন বসানোর উদ্যোগ নিচ্ছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

সিঙ্গাপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কড়া আপত্তির মুখেও ইরান থেকে গ্যাস আমদানীর জন্য পাইপলাইন বসানোর উদ্যোগ নিচ্ছে পাকিস্তান। গ্যাস পাইপলাইন নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করতে ইতোমধ্যে দরপত্রও আহ্বান করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ইন্টার স্টেট গ্যাস সিস্টেমস’ (আইএসজিএস)। আইএসজিএস এর নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবস্থাপক বলেন, “আমরা আশা করছি চলতি বছরের শেষ দিকে গ্যাস পাইপলাইন বসানোর কাজ শুরু করা যাবে।” অপর এক কোম্পনির সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ডিসেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু করার লক্ষ্য নিয়ে প্রকল্পের কাজ চলছে। ১৯৯০ এর দশকে প্রথম এই প্রকল্পের প্রস্তাব করা হয়। কিন্তু এর বাস্তাবায়ন দেরী হয় বিভিন্ন কারণে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য অবরোধ থাকার কারণে পাকিস্তানকে এ প্রকল্প বাদ দেওয়ার জন্য বরাবরই চাপ দিয়ে আসছে ওয়াশিংটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪২ঘ.