২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরমাণু বোমা নিয়ে সিদ্ধান্তহীনতায় ইরান’

ইরান পরমাণু বোমা তৈরি করবে এমনটি মনে করেন না ইসরায়েলের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বেনি গানজ। ইসরায়েলের ‘হারেজ’ পত্রিকায় দেওয়া এক সাাৎকারে একথাই বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

জেরুজালেম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরান পরমাণু বোমা তৈরি করবে এমনটি মনে করেন না ইসরায়েলের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বেনি গানজ। ইসরায়েলের ‘হারেজ’ পত্রিকায় দেওয়া এক সাাৎকারে একথাই বলেছেন তিনি। তিনি জানান, পারমাণবিক বোমা তৈরি করা হবে কিনা এ ব্যাপারে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তোল্লাহ আলি খামেনি। বিবিসি এ খবর জানিয়েছে। গানজ বলেন, “ইরান এক ধাপ এক ধাপ করে এমন এক পর্যায়ের দিকে এগুচ্ছে যেখানে পৌঁছলে তারা পরমাণু বোমা তৈরি করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারবে। তবে এ ব্যাপারে বেশি দূর আগানোর সিদ্ধান্ত তারা এখনো নেয়নি।” আর খামেনি সম্পর্কে গানজ বলেন, “তিনি (খামেনি) এ ব্যাপারে (পারমাণবিক কর্মসূচি) খুব বেশি দূর যেতে চাইবেন বলে আমি মনে করিনা। আমার ধারণা, যারা ইরানের নেতৃত্বে আছে তারা খুব যুক্তিবাদী মানুষ।” কিন্তু সেনা প্রধানের এ মন্তব্যকে সহজভাবে নিতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সপ্তাহে সিএনএন’কে দেওয়া এক সাাৎকারে নেতানিয়াহু বলেছেন, “ইরানের যুক্তিবাদী আচরণের ওপর ভিত্তি করে বিশ্ব নিরাপত্তা নিয়ে” তিনি বাজি ধরতে চাইবেন না। ইরানের পারমাণবিক বোমা তৈরি ঠেকাতে প্রয়োজনীয় পদপে গ্রহণের জন্য প্রস্তুত থাকবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। উল্লেখ্য, তেহরান বলে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশে পারমাণবিক প্রযুক্তি রপ্ত করতে চায়। কিন্তু পশ্চিমা বিশ্বের ধারণা, শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে দেশটি অস্ত্র তৈরি করছে। ওদিকে, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) নতুন প্রমাণসহ নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করে যাচ্ছে। তবে তারা একথা জানায়নি যে, ইরান এ সম্পর্কিত প্রযুক্তি রপ্ত করতে সফল হয়েছে বা বোমা তৈরি করতে তাদের কতদিন লাগবে। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও অস্টেলিয়াসহ আরো বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪০ঘ.