২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরার মুখে জেমস মারডক

যুক্তরাজ্যে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ট্যাবলয়েডের ফোন হ্যাকিং কেলেঙ্কারি তদন্তে মঙ্গলবার জেরার মুখোমুখি হয়েছেন মিডিয়া মোঘল রুপার্ট মারডকের ছেলে জেমস মারডক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

লন্ডন, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ট্যাবলয়েডের ফোন হ্যাকিং কেলেঙ্কারি তদন্তে মঙ্গলবার জেরার মুখোমুখি হয়েছেন মিডিয়া মোঘল রুপার্ট মারডকের ছেলে জেমস মারডক। হ্যাকিং কেলেঙ্কারি সম্পর্কে জেমসকে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও এ ঘটনায় রাজনৈতিক প্রভাবের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে তদন্তে। ফোন হ্যাকিং এর বিষয়টি সম্পর্কে অন্ধকারে ছিলেন বলেই দাবি করেছেন নিউজ ইন্টারন্যাশনালের সাবেক চেয়ারম্যান জেমস মারডক। রুপার্ট মারডকের মিডিয়া সম্রাজ্য পরিচালনার সময় অধীনস্থরা পত্রিকার অবৈধ কার্যকলাপ সম্পর্কে তাকে অন্ধকারে রেখেছিল বলে তদন্তের শুনানিতে অভিযোগ করেন জেমস। আকর্ষণীয় শিরোনামের খবর পরিবেশনের জন্য ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ এর সাংবাদিকদের অবৈধভাবে বহু মানুষের ফোন হ্যাকিং এবং ভয়েস মেইল চুরির বিষয়টি প্রকাশ্যে চলে আসার পর ২০১১ সালের ১০ জুলাই বন্ধ হয়ে যায় ১৬৮ বছরের পুরানো পত্রিকাটি। এরপর গত বছরই এ কেলেঙ্কারি নিয়ে পার্লামেন্টের জেরার মুখে পড়েন রপার্ট এবং জেমস মার্ডক। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নির্দেশে এবার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এতে রুপার্ট মারডক এবং জেমস মারডকের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং এ সম্পর্কের প্রভাবে সাংবাদিকরা নিজেদেরকে আইনের উর্ধ্বে মনে করে অবৈধ কার্যকলাপ চালিয়ে গেছে কিনা তা খতিয়ে দেখবে তদন্তকারীরা। জেমস এর বাবা নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান রুপার্ট মারডক বুধ কিংবা বৃহস্পতিবার তদন্তকারীদের মুখোমুখি হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৩ঘ.