লন্ডন, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধুনিক নগর জীবনের চাপে মানুষ ক্রমেই বিষণœ হয়ে পড়ছে। আর এর দাওয়াই হিসেবে হাঁটা যথেষ্ট উপকারী বলে দাবি করেছেন স্কটল্যান্ডের একদল গবেষক।
বিষন্নতার লক্ষণ কমাতে ভারী ব্যায়াম যে যথেষ্ট কার্যকর তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। কিন্তু হালকা ব্যায়াম কতটা কার্যকর সে সম্পর্কে আগে স্পষ্ট ধারণা ছিল না।
স¤প্রতি ‘মেন্টাল হেলথ এন্ড ফিজিক্যাল এ্যাকটিভিটি’ নামক সামিয়কীতে বলা হয়েছে বিষণœতা কমাতে হাঁটা বেশ ভাল ফল দেয়। এ বিষয়ক প্রবন্ধটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ‘বিবিসি নিউজ’।
গবেষণা পরিচালনা করেছেন স্টিরলিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা ৩৪১ জন রোগীর ওপর পরিচালিত পূর্ববর্তী ৮ টি গবেষণা পর্যালোচনা করে বিষণœতা কমাতে হাঁটার মত হালকা ব্যায়ামের উপকারিতা খুঁজে পেয়েছেন।
গবেষকরা জানিয়েছেন, প্রতি দশ জনে একজন জীবনের কোন না কোন সময়ে বিষণœতায় ভুগতে পারে।
আর তা নিরাময়ে ওষুধের ব্যবহার থাকলেও সামান্য মন মরাভাব কাটিয়ে উঠার ক্ষেত্রে চিকিৎসকরা সাধারণত ব্যায়ামেরই পরামর্শ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৫ঘ.
bdnews24