২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন ২০১৩ সালে

২০১৩ সালের জুলাই মাসে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 07:05 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

মালে, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৩ সালের জুলাই মাসে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, মালদ্বীপে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে প্রেসিডেন্ট ওয়াহিদ হুসেইন মানিক অঙ্গীকারাবদ্ধ এবং ২০১৩ সালের জুলাই মাসে নির্বাচনের ঘোষণা করেছেন তিনি। সংবিধান অনুযায়ী আগাম এ তারিখ নির্ধারণ করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সমর্থকদের আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে এ তারিখ ঘোষণা করা হয়েছে। এতে করে আরো বিদ্রোহ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ওয়াহিদ বলেন, ২০১৩ সালের জুলাই মাসই হলো সম্ভাব্য আগাম তারিখ। নাশিদের শাসনামলে ওয়াহিদ ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত¦ পালন করেছিলেন। এদিকে নয়াদিল্লি থেকে রয়টার্সকে নাশিদ বলেন, “২০১২ সালেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। আর তা না হলে একনায়কতন্ত্র চালু হবে।” এর আগে এক সাক্ষাতকারে তিনি বলেন, “নির্বাচন না হলে সংঘাত, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার সৃষ্টি হবে।” চলতি বছরের ৭ ফেব্র“য়ারি মাসে বন্দুকের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছিলেন বলে নাশিদ দাবি করেছেন। তবে এক বিচারকের আটককে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের মুখে নাশিদ স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন বলে জানান বর্তমান প্রেসিডেন্ট। বর্তমান সরকারকে ‘একনায়কতন্ত্র’ উল্লেখ করে উচ্ছেদের পর থেকে শান্তিপূর্ণ বিদ্রোহ অব্যাহত রেখেছেন নাশিদ। দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নাশিদের প্রতি কমনওয়েলথভুক্ত দেশগুলোর জোড়ালো সমর্থন রয়েছে। নির্বাচন না হলে মালদ্বীপের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০২ ঘ.