২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিৎজার পুরস্কার ঘোষণা

২০১২ সালের পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার কলাম্বিয়া ইউনিভার্সিটি এ পুরস্কার ঘোষণা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালের পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার কলাম্বিয়া ইউনিভার্সিটি এ পুরস্কার ঘোষণা করে। সাংবাদিকতার নোবেল নামে খ্যাত এ পুরস্কারে চলতি বছর জনসেবামূলক প্রতিবেদনের জন্য সংবাদমাধ্যম 'দ্য ফিলাডেলফিয়া ইনকুরার' কে পুরস্কৃত করা হয়েছে বলে এনডিটিভি জানায়। এছাড়া অনুসন্ধানীমূলক প্রতিবেদনের জন্য 'দ্য অ্যাসোসিয়েটেড প্রেস' বা এপি'র ম্যাট এপুজ্জো, অ্যাডাম গোল্ডম্যান, এইলিন সুলিভান, ক্রিস হাওলে ও সিয়াটল টাইমসের মাইকেল জে বারেন্স, কেন আর্মস্ট্রংকে যৌথভাবে পুরস্কার দেয়া হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর মুসলিমদের ওপর নিউ ইয়র্ক পুলিশ বিভাগের নজরদারি কর্মসূচির ওপর অনুসন্ধানীমূলক প্রতিবেদনের জন্য এপির এ সাংবাদিকদের পুরস্কৃত করা হয়েছে। এদিকে, ওয়াশিংটনের নিু আয়ের ব্যথার রোগীদের ঝুঁকি থাকা সত্ত্বেও মেথাডন দেয়ার ওপর তিন কিস্তির একটি প্রতিবেদনের দ্য সিয়াটল টাইমস'র সাংবাদিকদ্বয়কে এ পুরস্কার দেয়া হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে। ব্রেকিং নিউজ প্রতিবেদনের জন্য 'দ্য টুস্কালুসা নিউজ' এর কর্মী, ব্যাখামূলক প্রতিবেদনের জন্য নিউ ইয়র্ক টাইমসের ডেভিড কোচিয়েনিস্কি, আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য নিউ ইয়র্ক টাইমসের আরেক সাংবাদিক জেফ্রি গেটলম্যানকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া ফিচারের জন্য সিয়াটলের 'দ্য স্ট্রেঞ্জার'র এলি স্যান্ডার্সকে পুরস্কার দেয়া হয়। আর এ বছর ফটো সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন 'এজেন্সি ফ্রান্স প্রেস' এএফপি'র মাসুদ হোসাইনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৫ ঘ.