রামাল্লাহ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত বছর গণআন্দোলনে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ব্যাপক রাজনৈতিক পরিবর্তন হয়েছে। ‘আরব বসন্ত’ নামের পরিচিতি পাওয়া ওই অভ্যুত্থানে চারজন একনায়কের পতন হয়েছে। যা তরুণ প্রজন্মের চিন্তাধারার মাধ্যমেই সম্ভব হয়েছে। কিন্তু ফিলিস্তিনে ওই আন্দোলন কোনো প্রভাব ফেলতে সক্ষম হয়নি।
বিক্ষোভ ও রাজনৈতিক সংঘর্ষ নিয়ে দীর্ঘ দিন ধরে আরব বিশ্বের আলোচনার কেন্দ্রে থাকা ফিলিস্তিনে কোনো পরিবর্তন না হওয়ার কারণ হিসেবে নিজেদের মধ্যে বিভক্তি ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘ লড়াইকেই দায়ী করা হচ্ছে।
দীর্ঘদিনের রাজনৈতিক বিভক্তি ও ইসরায়েলর সঙ্গে প্রায় নিস্ফল লড়াইয়ের কারণে বিমর্ষতার কারণেই তারা আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, স্পৃহা নষ্ট হয়েছে।
পশ্চিম তীরের হেব্রন শহরের শিক্ষার্থী মাহমুদ বিশের (২০) বলেন, “এখানে কোনো বিপ্লব হয়নি। কেননা সরকার মিসর বা সিরিয়ার চেয়ে কম নিপীড়ক। আর ইসরায়েলের কথা যদি বলে তারা আমাদের ক্রোধই চায়।”
তবে ফাতাহ নিয়ন্ত্রিত ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও) ও হামাসের মধ্যকার বিভেদের দিকে ইঙ্গিত করে দীর্ঘশ্বাস ফেলে তিনি আরো বলেন, “আমরা বিভক্ত হয়ে পড়েছি। আমাদের মধ্যে কোনো সমন্বয় নেই। আর এটা কেবল দখলদারিদের স্বার্থকেই রক্ষা করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০০ ঘ.
bdnews24