২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাসাবের পেছনে ব্যয় ২৫ কোটি রুপি’

২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসী আজমল কাসাবের পেছনে মহারাষ্ট্র সরকারের ইতোমধ্যেই ২৫ কোটিরও বেশি রুপি খরচ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 07:01 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসী আজমল কাসাবের পেছনে মহারাষ্ট্র সরকারের ইতোমধ্যেই ২৫ কোটিরও বেশি রুপি খরচ হয়েছে। বুধবার মহারাষ্ট্র অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল একথা জানান বলে এনডিটিভি জানায়। পাকিস্তানের জীবিত এই একমাত্র সন্ত্রাসীর পেছনে যে ব্যয় হয়েছে তার বিস্তারিত তিনি অ্যাসেম্বলিতে প্রকাশ করেন। মন্ত্রী জানান, কাসাবের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এ অবস্থায় তাকে বাঁচিয়ে রাখাটা রাষ্ট্রীয় তহবিলের ওপর বড় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে কাসাবের জন্য স্থাপিত বিশেষ নিরাপত্তা সেলের জন্য সরকার ৫ কোটি ২৫ লাখ রুপি খরচ করেছে। আর তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশের ওপর, যাদের পেছনে ব্যয় হয়েছে ১৯ কোটি রুপি। পাতিল আরো বলেন, কাসাবের জন্য নিরাপত্তা প্রদানকারী পুলিশের বেতন বাবদ রাষ্ট্র ১ কোটি ২২ লাখ ১৮ হাজার ৪০৬ রুপি খরচ করেছে। আর তার চিকিৎসা ও খাবারের পেছনে ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ২৮ হাজার ৬৬ রুপি ও ৩৪ হাজার ৯৭৫ রুপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৫৮ ঘ.