সিঙ্গাপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতসহ এশিয়ার তেল আমদানিকারক দেশগুলোতে সহজশর্তে তেল বিক্রির প্রস্তাব দিতে যাচ্ছে ইরান।
ব্যবসাকে আরো আকর্ষণীয় করতে এবং ওপেকভুক্ত দেশগুলোর মূল রপ্তানিকে সীমিত করতে পশ্চিমাদের আরোপিত কঠিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার দ্য ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়, এশিয়ার বেশ কিছু গ্রাহককে ১৮০ দিনে মূল্য পরিশোধের প্রস্তাব দিতে যাচ্ছে তেহরান। এই প্রস্তাব অনুাযীয় খসড়া হিসেবে প্রতিমাসে ছাড় দাঁড়াবে ব্যারেল প্রতি ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ ডলার।
আর এ ধরনের শিথিল শর্ত ছাড়াও ইরান নতুন গ্রাহক খোঁজার চেষ্টা চালাচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলো এর আগে ধারে বিক্রির মেয়াদ ৩০ দিন বাড়িয়েছিলো। আর চীনের মতো আমদানিকারকদেরকে তেহরান এর আগে ৬০-৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ দেয়।
পরমাণু কর্মসূচি বন্ধে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইরানের তেল বাণিজ্যের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৬ ঘ.
bdnews24