২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের চিকিৎসা শেষে ফিরেছেন যুবরাজ

ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে এখন অনেকটাই ভালো অবস্থানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। যুক্তরাষ্ট্রে তিন মাস চিকিৎসা নেওয়ার পর সোমবার সকালে দেশে ফিরেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে এখন অনেকটাই ভালো অবস্থানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। যুক্তরাষ্ট্রে তিন মাস চিকিৎসা নেওয়ার পর সোমবার সকালে দেশে ফিরেছেন তিনি। ভারতীয় টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বোস্টনে কেমোথেরাপি শেষে ৩০ বছর বয়সী এই ‘অলরাউন্ডার’ দ্রুত সেরে উঠছেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে রোববার এক ক্ষুদে বার্তায় যুবরাজ বলেন, “শেষ পর্যন্ত দিনটা এলো। কাল আমি দেশে ফিরছি। আমার বন্ধু, আমার পরিবারের সদস্যদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” গতবছর অক্টোবরে ফুসফুসে টিউমার ধরা পড়ায় ২৬ জানুয়ারি চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে যান যুবরাজ। সেখানে তাকে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়। অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ আর চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলা হচ্ছে না তার। চিকিৎসকরা জানিয়েছেন, দেশে ফিরলেও মাঠে ফেরার জন্য যুবরাজকে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১০২ ঘ.