২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করবে না সিরীয় সরকার’

সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, দেশটির সরকার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করলে তারাও তা পালন করবে। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার তা করবে না বলেই মনে করছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 04:34 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

বৈরুত, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, দেশটির সরকার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করলে তারাও তা পালন করবে। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার তা করবে না বলেই মনে করছে বিদ্রোহীরা। জাতিসংঘের শান্তি চুক্তি অনুযায়ী সৈন্যদের প্রত্যাহারের আগেই বিদ্রোহীরা যে লড়াই বন্ধ করবে সে বিষয়ে রোববার লিখিত অঙ্গীকার দাবি করেছে সিরিয়া। তবে এ বিষয়ে কিছু বলেননি বিশেষ শান্তিদূত কফি আনান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি এক বিবৃতিতে একথা জানান। মঙ্গলবারের মধ্যে শহরগুলেেো ক সেনা প্রত্যাহার ও এর ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির সময় বেধে দিয়েছেন জাতিসংঘ-আরব লিগের যৌ প্রতিনিধি কফি আনান । মাকদিসি বলেন, “সেনা প্রত্যাহারের যে পরিকল্পনা সিরিয়ার রয়েছে ইতোমধ্যেই তা শুরু হয়েছে ও বাস্তবায়িত হচ্ছে। তবে এর মূল লক্ষ্য অর্জনের জন্য অপর পক্ষ ও সংঘর্ষ বন্ধের সমর্থকদের কাছ থেকে লিখিত অঙ্গীকার প্রয়োজন। “সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সহিংসতা বন্ধ ও অস্ত্র সমর্পনের প্রস্তুতির বিষয়ে কফি আনান এখন পর্যন্ত লিখিত কোনো অঙ্গীকার করেন নি।” সৌদি আরব, কাতার ও তুরস্ক যে সশস্ত্র বাহিনীকে অর্থায়ন করবে না সে বিষয়েও অঙ্গীকার চেয়েছে সিরিয়া। এদিকে জেনেভা থেকে দেওয়া বিবৃতিতে সিরিয়ার নতুন এসব দাবির বিষয়ে কোনো মন্তব্য করেন নি আনান। তবে তিনি সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিদ্রোহীরা জানায়, রোববার তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী গোলা হামলা চালানোয় বেশ কয়েকজন হতাহত হয়েছে। ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)’র প্রধান রিয়াদ আল আসাদ রয়টার্সকে বলেন, “সরকার এ পরিকল্পনা বাস্তবায়ন করবে না। এটা ব্যর্থ হবে।” সহিংসতা বন্ধে তার সংগঠনকে লিখিত অঙ্গীকার করতে বলা হয়নি উল্লেখ করে রিয়াদ বলেন, “সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়ন করলে আমরাও তা করব বলে কথা দিয়েছি। আর আমরা সৎ। “লিখিত কিছু দেওয়ার বিষয়ে আমাদেরকে কেউ কিছু বলেনি। অস্ত্র সমর্পণের বিষয়ে আমাদের সঙ্গে কেউ আলোচনা করেনি। আমরা অস্ত্র সমর্পণ করবো না।” সিরিয়ার অভ্যন্তরীণ এফএসএ’র যৌথ কমান্ডের মুখপাত্র কর্নেল কাশেম সাদ আল-দীন জানান, যুদ্ধবিরতির সময়সীমার প্রতি শ্রদ্ধা জানাবে বিদ্রোহীরা। তিনি বলেন, “সরকার বাহিনীকে প্রত্যাহার করা না হলেও আমরা বেধে দেওয়া সময়সীমার প্রতি খেয়াল রাখব। আমরা যুদ্ধ বিরতি করব। তবে তারা আমাদের ওপর হামলা চালালে আমরাও অস্ত্র হাতে নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব।” কাশেম বলেন, “আমাদেরকে অস্ত্র সমর্পনে বাধ্য করতে সরকার কফি আনানের কাছে লিখিত যে অঙ্গীকার করেছেন তা মূলত হাস্যকর।” দেশটিতে সহংসতা বেড়ে যাওয়ায় যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া সাম্প্রতিক এ সহিংসতায় নিজের করা অঙ্গীকার লঙ্ঘিত হয়েছে বলে কফি আনান জানান। নিজেদের করা অঙ্গীকার রক্ষায় দামেস্কর প্রতি অনুরোধও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০২৭ ঘ.