২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত

উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি এফ/এ- ১৮ডি যুদ্ধবিমান শুক্রবার ভার্জিনিয়ার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েঠে ৬টি ভবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 07:17 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি এফ/এ- ১৮ডি যুদ্ধবিমান শুক্রবার ভার্জিনিয়ার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েঠে ৬টি ভবন। এ ঘটনায় মেফেয়ার মিউস নামের ওই আবাসিক এলাকার একটি বৃদ্ধ নিবাসের ৩ বয়োবৃৃদ্ধ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে কারো নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। যান্ত্রিক ত্র“টির কারণে প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে উড্ডয়নের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয় বলে পেন্টাগন থেকে এক বিবৃতিতে জানিয়েছেন নৌবাহিনীর ক্যাপ্টেন মার্ক ওয়েইসগার্বার। যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমানটিতে আগুন ধরে গেলে এর দুই পাইলট স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে বিমানটি থেকে বের হয়ে আসেন। তারা সামান্য আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্য আহতদের ভার্জিনিয়া বিচের স্থানীয় হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। বিধ্বস্ত ঘরবাড়িগুলোতে তল্লাশি ও উদ্ধার কাজ ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভার্জিনিয়া বিচ ফায়ার সার্ভিস। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ভার্জিনিয়া বিচ সংলগ্ন ওশিয়ানা নৌঘাঁটি থেকে প্রশিক্ষণের উদ্দেশে বিমানটি যাত্রা করেছিল। ঘাঁটিটি আটলান্টিক উপকূলে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানক্ষেত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১১ ঘ.