২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াজুড়ে ট্যাংক হামলা, তুরস্কে শরণার্থীর ঢল

সিরিয়ার শহরগুলো থেকে সেনা প্রত্যাহারের সময়সীমার মাত্র ৪ দিন আগেও ট্যাংক হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। সংঘাত আরো বাড়ার আশঙ্কায় দলে দলে তুরস্কে পালাচ্ছে সিরীয়রা। শুক্রবারের সহিংসতায় নিহত হয়েছে অন্তত ২৪ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

বৈরুত/তুরস্ক, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার শহরগুলো থেকে সেনা প্রত্যাহারের সময়সীমার মাত্র ৪ দিন আগেও ট্যাংক হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। সংঘাত আরো বাড়ার আশঙ্কায় দলে দলে তুরস্কে পালাচ্ছে সিরীয়রা। শুক্রবারের সহিংসতায় নিহত হয়েছে অন্তত ২৪ জন। (আরো তথ্যসহ) সরকারি বাহিনীর গোলা হামলার মুখে বুধবার ২ হাজার ৩শ’রও বেশি সিরীয় নাগরিক তুরস্কে পালিয়েছে। একদিনে তুরস্কে পালানো শরণার্থীর সংখ্যা এটাই সর্বোচ্চ। জাতিসংঘ এর আগে সিরিয়া সরকারকে অবিলম্বে যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়ে এর সময়সীমা বেঁধে দিয়েছে। কিন্তু এ সময় এগিয়ে আসতে থাকলেও সহিংসতা কমার পরিবর্তে বরং আরো বেড়েছে বলেই প্রতীয়মাণ হচ্ছে। হোমসের জুরেত আল শিয়াহ- তে প্রতি ৩০ সেকেন্ডে ৪ টি করে গোলা ও রকেট হামলা হচ্ছে। শুক্রবার নতুন করে ট্যাং কের গোলা হামলা হচ্ছে অন্তত তিনটি শহরে। দামেস্কের কাছে দৌমা, হোমস এবং রাস্তানসহ হোমসের উত্তরে চলছে এ হামলা। স্থানীয় এক কর্মী বলেন, গত রাতে দৌমায় ট্যাংক প্রবেশ করার পর চলে যায়। তারপর সেগুলো আবার পরদিন সকাল ৭ টায় ফিরে আসে। সকাল থেকে দৌমায় গোলা হামলা চলছে। এতে লোকজন মারা যাচ্ছে কিনা তা আমরা জানি না। কিন্তু গোলা হামলা বন্ধ হয়নি।” তিনি জানান, “অন্তত ৫ টি ট্যাংক এবং নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থি সাবিহা মিলিশিয়া সদস্যভর্তি ১০ টি বাস দৌমায় ঢুকেছে।” ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, হোমস এবং হামা শহরের মধ্যকার মহাসড়কে, রাস্তান শহরে এবং দৌমায় বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে লড়ছে সরকারি সেনারা। হোমসের লড়াইয়ে ৪ বিদ্রোহী যোদ্ধাসহ নিহত হয়েছে অন্তত ১০ জন। বিক্ষিপ্ত আরেকটি সংঘর্ষে নিহত হয়েছে ২ সেনা। দৌমায় নিহত হয়েছে আরো একজন। অ্যালেপ্পোর উত্তরে আনাদান এলাকায় লড়াইয়ে নিহত হয়েছে ৪ সেনা ও ৭ বেসামরিক নাগরিক। উত্তপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের গ্রামগুলোতে সেনাবাহিনীর গোলা হামলার মুখে পালাচ্ছে সিরীয়রা। বৃহস্পতিবার ২ হাজার ৮শ’রও বেশি সিরীয় তরস্কে পালিয়েছে। তুরস্কের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। তিনি জানান, তুরস্কের বুকুলমেজ গ্রামের কাছে জড়ো হয়েছে শরণার্থীরা। আরো অনেক শরণার্থী অপেক্ষা করছে সীমান্তের অপর পারে। সীমান্ত থেকে ৪৪ টি মিনিবাসে করে নতুন আসা শরণার্থীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রেভানলি শরণার্থী শিবিরে। এক সিরীয় শরণার্থী জানান, “সেনাবাহিনী বাড়িঘর সব ধ্বংস করে দিচ্ছে। তারা চাইছে লোকজন বাড়িঘর ছেড়ে সরে যাক। কেউ যেতে না চাইলে তারা মানুষশুদ্ধ বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে।” সিরিয়ায় এক বছর আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরুর পর থেকে সরকারের দমনপীড়নের মুখে দেশ ছেড়ে পালিয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষ। আর জাতিসংঘের হিসাবমতে, আন্দোলন-দমনপীড়নে নিহত মানুষের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৪৩ঘ.