২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ লাখ ডলারে শহর ‘হাতবদল’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শহর হিসেবে পরিচিত বুফোর্ড ৯ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শহর হিসেবে পরিচিত বুফোর্ড ৯ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ওয়াইওমিং অঙ্গরাজ্যের এই শহরটি বৃহস্পতিবার নিলামে তোলা হয়। পরিচয় গোপন রাখা দুজন ভিয়েতনামি নাগরিক শহরটি কিনে নেন বলে বিবিসি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পথে ‘ইন্টারস্টেট ৮০’ নামের এলাকায় এ শহরের অবস্থান। এ শহরে একটি স্কুলঘর, একটি পেট্রল স্টেশন, একটি পানশালাসহ তিন কক্ষবিশিষ্ট একটি বাড়ি ও একটি বিপণী বিতান রয়েছে। এছাড়া রয়েছে একটি মোবাইল ফোন টাওয়ার এবং প্রায় ১০ একর জমি। শহরের বেশিরভাগ অংশই বেড়া দিয়ে ঘেরা। নিলামে বুফোর্ডের প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ১ লাখ ডলার। এর সাবেক মালিক ও একমাত্র বাসিন্দা ডন স্যামনস (৬০) বলেন, শহরের ‘অনানুষ্ঠানিক মেয়র’ হিসেবে দায়িত্ব শেষ করতে চান তিনি। ১৯৮০ সাল থেকে বুফোর্ডে বসবাস করছেন ডন স্যামনস। কয়েক বছর আগে তার ছেলে অন্য শহরে চলে গেলে এখানকার একমাত্র বাসিন্দায় পরিণিত হন তিনি। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রাচীন শহর বুফোর্ডের পত্তন ঘটে দেশটির আন্তঃমহাদেশীয় রেলপথ তৈরির সময়। কোনো এক সময় প্রায় দুই হাজার মানুষের বসবাস ছিলো এ শহরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৩১ ঘ.