২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রবিরতি চুক্তির লক্ষ্যে সিরিয়ার পথে জাতিসংঘ প্রতিনিধি

সিরিয়ায় অস্ত্রবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণের অনুমতি বিষয়ক একটি চুক্তির মধ্যস্থতা করতে বৃহস্পতিবার দামেস্কের উদ্দেশে রওয়ানা হয়েছেন জাতিসংঘ শান্তি মিশনের এক জ্যেষ্ঠ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

বৈরুত, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় অস্ত্রবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণের অনুমতি বিষয়ক একটি চুক্তির মধ্যস্থতা করতে বৃহস্পতিবার দামেস্কের উদ্দেশে রওয়ানা হয়েছেন জাতিসংঘ শান্তি মিশনের এক জ্যেষ্ঠ সদস্য। আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে অস্ত্রবিরতিতে যাবে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ। সিরিয়াজুড়ে এ অস্ত্রবিরতি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। জাতিসংঘ-আরব লিগ বিশেষ প্রতিনিধি কফি আনান নরওয়ের মেজর জেনারেল রবার্ট মুডকে শান্তি মিশনের অগ্রবর্তী একটি দল নিয়ে সিরিয়া যাওয়ার নির্দেশ দিয়েছেন। মুড এর আগে মধ্যপ্রাচ্যে জাতিসংঘ শান্তি মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আনানের মুখপাত্র আহমেদ ফওজি জানান, সিরিয়ায় অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করতে জাতিসংঘের প্রাই আড়াই শ’ নিরস্ত্র কর্মকর্তা সিরিয়া যাবেন। তাদের যাওয়ার ক্ষেত্র তৈরির জন্যই মুডকে সিরিয়া পাঠানো হচ্ছে। এ ধরনের কোনো দল কোথাও পাঠাতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগে বলেও তিনি জানান। কফি আনান প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ছয়টি অংশের মধ্যে একটি হচ্ছে ১০ এপ্রিলের মধ্যে সেনা প্রত্যাহার ও এর ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্রোহীদের সঙ্গে একটি অস্ত্রবিরতিতে পৌঁছানো। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান প্রস্তাবিত শান্তি পরিকল্পনা গ্রহন করেছে। পরিকল্পনার অংশ হিসেবে শহরগুলো থেকে ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন আনান। আহ্বান অনুসারে সিরিয়া সরকার বিভিন্ন শহর থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে বলে জানিয়েছে আসাদ সরকারের মিত্র রাশিয়া। তবে সিরিয়ার বিরোধীরা বলছে বুধবার পর্যন্ত আসাদ সরকার দমনাভিযান বন্ধের কোনো লক্ষণ দেখা যায়নি। তারা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় সিরিয়াজুড়ে অন্তত ৮০ জন নিহত হয়েছে। গত বছর মার্চে শুরু হওয়া সরকারবিরোধী গণআন্দোলন ধীরে ধীরে আংশিকভাবে সশস্ত্র সংগ্রামে রূপ নিয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী সিরিয়ার সরকারি বাহিনীর দমনপীড়নে দেশটিতে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৫ ঘ.