২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বাজারে অগ্নিকাণ্ডে নিহত ১৫

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে মঙ্গলবার একটি নির্মাণসামগ্রীর বাজারের গুদামে আগুন ধরে অন্তত ১৫ বিদেশি শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

মস্কো, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে মঙ্গলবার একটি নির্মাণসামগ্রীর বাজারের গুদামে আগুন ধরে অন্তত ১৫ বিদেশি শ্রমিক নিহত হয়েছে। রুশ গণমাধ্যম ও জরুরি সেবা কর্মকর্তারা জানান, এ বিদেশিরা সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশগুলোর নাগরিক এবং বেশির ভাগই তাজিকিস্তানের। তারা গুদামের কাছের ভবনেই থাকত। এছাড়া রাশিয়ার মস্কোতে নির্মাণাধীন বহুতল ভস্টক বা ইস্ট নামক এক ভবনে সোমবার আগুন লেগেছে বলেও দেশটির দমকল বাহিনী জানিয়েছে। নির্মাণ কাজ শেষ হলে ৩৬০ ফুট উচ্চতার এ ভবনই হবে ইউরোপের সর্বোচ্চ ভবন। নির্মাণাধীণ ভবনের টাওয়ারের মধ্যস্থল থেকে উপরের দিকে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী নদী থেকে হেলিকপ্টারে করে ভবনে পানি ছিটানো হয়। ভবনের মালিক সারজেই পলনোস্কি রাশিয়া ২৪ টেলিভিশন চ্যানেলকে জনান, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ও ভবনটি বিধ্বস্ত হওয়ারও কোনো আশঙ্কা নেই। ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি। ২০১৩ সালের মধ্যে টাওয়ারটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০২ঘ.