২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের দাওয়াত গ্রহণ করলেন জারদারি

আসন্ন ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 07:50 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ইসলামাবাদ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসন্ন ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পাকিস্তানের রাষ্ট্র প্রধান হিসেবে এটাই জারদারির প্রথম ভারত সফর। ২০০৫ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট হন আসিফ আলি জারদারি। পাকিস্তানি প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর এক বিবৃতিতে জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ গ্রহণ করেছেন জারদারি। রোববার নয়াদিল্লিতে তারা সাক্ষাৎ করবেন। একদিনের ভারত সফরে জারদারি আজমিরে সুফি খাজা মইনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই সফরে দু\'দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্ক দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া আফগানিস্তানে স্থিতিশীলতা আনার ক্ষেত্রেও এই দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৪ ঘ.