২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত যাবেন জারদারি

ব্যক্তিগত সফরে খুব শিগগিরই ভারতে যাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ২০০৫ সালে পাকিস্তানের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর এটাই হবে তার প্রথম ভারত সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ইসলামাবাদ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ব্যক্তিগত সফরে খুব শিগগিরই ভারতে যাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ২০০৫ সালে পাকিস্তানের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর এটাই হবে তার প্রথম ভারত সফর। জারদারির মুখপাত্র রোববার জানান, প্রেসিডেন্টের এ সফর ব্যক্তিগত হলেও তা সরকারি সফরে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। জারদারির এ সফরের সময় দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। জারদারির মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর রয়টার্সকে বলেন, “এ বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে এবং ভারত সফর নিশ্চিত।” তিনি আরো বলেন, “এ সফরকে ব্যক্তিগত হিসেবেই দেখা হচ্ছে। শেষ পর্যন্ত এটা ব্যক্তিগত না সরকারি সফর হয় নাকি ব্যক্তিগত ও সরকারি হয় তা এখনো নিশ্চিত না।” আসিফ আলি জারদারি ভারতের আজমির এ খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ দেখতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ওদিকে, ভারতীয় গণমাধ্যম সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জারদারির এ সফরে রাজনৈতিক আলোচনা করার চেষ্টা চালাচ্ছেন ভারতীয় কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩১ঘ.