এডেন, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলামী জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ২০ সেনা নিহত হওয়ার একদিন পর ইয়েমেনে রোববার আরো ৭ সেনা নিহত হয়েছে।
দেশের দক্ষিণের হাদ্রামাউত প্রদেশে এ ঘটনা ঘটে বলে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালেয়র প্রকাশিত এক সংবাদে জানানো হয়েছে। হামলার জন্য আল কায়েদা জঙ্গিদের দায়ী করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দক্ষিণ ইয়েমেনের বি¯তৃত একটি এলাকা আল কায়েদার সংশ্লিষ্ট জঙ্গিরা নিয়ন্ত্রণ করছে। তারা ইয়েমেনি সেনাসদস্যদের ওপর স¤প্রতি ধারাবাহিক হামলা চালাচ্ছে।
আনসার আল শরিয়া নামের এই গোষ্ঠী শনিবার দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে এক সেনা তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে তারা ৩০ ইয়েমেনি সেনাকে হত্যা করেছে। আবিয়ান প্রদেশেও আধিপত্য বিস্তার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট আনসার আল শরিয়া।
ইয়েমেনের নতুন প্রেসিডেন্ট আব্দু রাব্বু মনসুর হাদি দেশের দায়িত্বভার গ্রহণের পর জঙ্গিগোষ্ঠীগুলো সেনাবাহিনীর ওপর ধারাবাহিক হামলা চালানো শুরু করেছে। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে মনসুর হাদি জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৬ঘ.
bdnews24