২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার জনদাবি এ মুহূর্তে মেটাতে হবে: এরদোয়ান

সিরিয়ার জনগণের আইনগত দাবি এ মুহূর্তে এখান থেকে পুরণ করতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। রোববার তুরস্কের ইস্তাম্বুলে পশ্চিমা ও আরব দেশগুলোর অংশগ্রহণে সিরিয়া বিষয়ক এক বৈঠকে একথা বলেন তুর্কি প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ইস্তাম্বুল, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার জনগণের আইনগত দাবি এ মুহূর্তে এখান থেকে পুরণ করতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। রোববার তুরস্কের ইস্তাম্বুলে পশ্চিমা ও আরব দেশগুলোর অংশগ্রহণে সিরিয়া বিষয়ক এক বৈঠকে একথা বলেন তুর্কি প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের প্রায় ৭০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকে বক্তব্য রাখেন এরদোয়ান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে দেশটির সশস্ত্র বিদ্রোহীদের কিভাবে সমর্থন জানানো যায় সে বিষয়ে মতাক্যৈ পৌঁছনোর চেষ্টায়ই এ বৈঠকে বসেছে দেশগুলো। ওদিকে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আন্দোলনের সমাপ্তি ঘোষণার পরও শনিবার হোমস ও এর আশপাশের এলাকায় গোলা ও মর্টার হামলা হয়েছে। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস’ জানায়, রোববার ভোরে দামেস্ক প্রদেশের দামির শহরে তল্লাশি ও গ্রেপ্তার চালানোর সময় এক তরুণ নিহত হয়েছে। এছাড়া, একটি তল্লাশি চৌকিতে হামলায় এক সিরীয় সেনাও আহত হয়েছে। সংস্থাটি আরো জানায়, ইদলিব প্রদেশের জানৌদিয়া গ্রামের কাছে একটি সেনা বহরে পক্ষত্যাগীদের হামলায় অন্তত চার সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে। সিরিয়ার বন্ধুপ্রতীম উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলো পক্ষতাগী সেনাদের নিয়ে গঠিত ‘ফ্রি সিরিয়ান আর্মি’ (এফএসএ)’ কে সমর্থন জানানোর জন্য চাপ দিচ্ছে। ওদিকে, সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করা কর্তব্য বলে শনিবার মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল-ফয়সাল। ইস্তুাম্বুলের এ আলোচনা থেকে একটি ‘ট্রাস্ট ফান্ড’ গড়ে তোলার কথা বলা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৫ব.