ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী গোষ্ঠীগুলোর জন্য বেসামরিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
লন্ডনে বার্ষিক ম্যানসন হাউস বক্তৃতায় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হগ একথা বলেন বলে বিবিসি জানায়।
তিনি বলেন, বিরোধী গোষ্ঠীগুলোকে অতিরিক্ত ৫ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য। এতে করে সিরিয়ার অভ্যন্তরীণ ও বাইরের বিভিন্ন সংগঠনগুলো সহায়তা হবে।
বিদ্রোহীদের জন্য আরো প্রশিক্ষণ ও সিরিয়ার বাইরে তথ্য প্রকাশে নাগরিক সাংবাদিকদের সহায়তা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ভবিষ্যতে সম্ভাব্য বিচারে সাক্ষ্য দিতে সুশীল সমাজকে সহায়তাও দেওয়া হবে।
প্রেসিডেন্ট আসাদকে পদত্যাগে বাধ্য করা যেতে পারে- কূটনৈতিকদের এমন আশার মধ্যেই সিরিয়ার বিরোধী দলগুলোকে শক্তিশালী করতে কাজ করছেন হগ।
রাজনীতিতে টিকে থাকার আর যে কোনো আশা নেই তা মেনে নিতে বাশারের প্রতি অনুরোধ জানিয়ে সহিংসতার ওপর নির্ভরশীল শাসনব্যবস্থা কেবল নৈতিকভাবেই দুর্বল নয় বরং তা তুচ্ছ বলেও সতর্ক করে দিয়েছেন হগ।
তিনি বলেন, “আসাদ ও তার সহযোগীরা হোমসের পাথর, ইদলিবের পরিত্যক্ত সড়ক, সিরিয়ার কারাগারগুলো অতিরিক্ত মানুষে পূর্ণ দেখে রাজনীতিতে টিকে থাকার আশা করতে পারেন।
“তবে সিরিয়ার বিশাল জনগোষ্ঠী যে উন্নততর ভবিষ্যত কামনা করছে তা তারা এড়াতে এবং দেশের নেতারা যে রক্তপাত, নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক দূরাবস্থা নিয়ে এসেছে তা তারা প্রত্যাখ্যান করতে পারে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩১৫ ঘ.
bdnews24