স্টকহোম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সৌদি আরবকে অস্ত্র প্রকল্প গড়তে সহায়তা করার পরিকল্পনার খবর নিয়ে কয়েক সপ্তাহের চাপের মুখে বৃহস্পতিবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী স্টেন তোলগফোর্স।
মানবাধিকারের দাবিতে সোচ্চার দেশ হিসাবে মাথা উঁচু করে চলা সুইডেন সৌদি আরবে অস্ত্র বিক্রি করা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। এর মধ্যে সৌদি আরবকে অস্ত্র প্রকল্প গড়তে সহায়তা করার খবর আরো শোরগোল সৃষ্টি করেছে।
সৌদি আরবকে অস্ত্র প্রকল্প গড়তে সহায়তা করার জন্য সুইডেন রাষ্ট্র পরিচালিত প্রতিরক্ষা গবেষণা সংস্থা (এফওআই) গড়ে দেওয়ার পরিকল্পনা করেছে- মার্চের শুরুর দিকে সরকারি বেতারে প্রাথমিকভাবে এ খবর বের হলেও সে যাত্রায় পদত্যাগ করা থেকে রক্ষা পান স্টেন। এ পরিকল্পনার কথা জানতেন না বলে জানিয়েছিলেন তিনি।
কিন্তু পরবর্তীতে বিষয়টি নিয়ে একের পর এক আরো খবর বের হতে থাকলে পদত্যাগের জন্য তার ওপর চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হলেন তিনি। স্টে নিজের গরজেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৩৯ঘ.
bdnews24