ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ান সিনেটের উচ্চকক্ষ নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন।
বিজয়ী হলে তিনি একজন ‘উদারপন্থী’ হিসেবে সরকারের মধ্যে আরো উদারনৈতিকতার পক্ষে প্রচারণা চালানোর প্রতিশ্র“তিও দেন বলে এনডিটিভি জানায়।
মঙ্গলবার সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ বলেন, তিনি গণমাধ্যমের জন্য ‘একজন বড় রক্ষকের’ ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, নিজের পার্লামেন্টারি অগ্রাধিকারগুলোকে তিনি অবাধ তথ্যপ্রবাহের পথে ‘বাড়াবাড়ি ধরনের বাধা’ ও আদালতের দমনমূলক আচরণের বিরুদ্ধে ব্যবহার করবেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন কূটনীতিকের গোপন নথি ফাঁস করে দেওয়া অ্যাসাঞ্জের প্রতিষ্ঠিত উইকিলিকসকে অস্ট্রেলীয় সরকারের রোষের মুখে পড়তে হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড একে ‘চূড়ান্তভাবে দায়িত্বহীন কাজ’ বলে উল্লেখ করেন।
অ্যাসাঞ্জ বলেন, গিলার্ডের এই মন্তব্যই তাকে সিনেট নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে।
২০১৩ সালে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে গিলার্ডের বিরুদ্ধে নিুকক্ষেও একজন প্রতিদ্বন্দ্বী দাঁড় করাবে বলে জানিয়েছে উইকিলিকস।
বর্তমানে ব্রিটেনে জামিনে রয়েছেন অ্যাসাঞ্জ। যৌন হয়রানির একটি মামলায় সুইডেনের কাছে হস্তান্তরের বিরুদ্ধে আপিল করে এই জামিন নিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২৬ ঘ.
bdnews24