২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে স্থলমাইন বিস্ফোরণে ১৫ পুলিশ নিহত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে মঙ্গলবার স্থলমাইন বিস্ফোরণে অন্তত ১৫ পুলিশ নিহত হয়েছে। বিস্ফোরণের জন্য মাওবাদীদের দায়ী করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

মুম্বাই, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মহারাষ্ট্র রাজ্যে মঙ্গলবার স্থলমাইন বিস্ফোরণে অন্তত ১৫ পুলিশ নিহত হয়েছে। বিস্ফোরণের জন্য মাওবাদীদের দায়ী করা হচ্ছে। মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় পুলিশ সদস্যদের বহন করা গাড়িতে স্থল মাইন হামলায় হতাহতের ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। পুলিশের গাড়িটি জেলার একটি বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের শিকার হয়। ভারতের বেশ কয়েকটি রাজ্যে মাওবাদীরা সক্রিয় রয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে উড়িষ্যায় দুই ইতালীয় পর্যটককে অপহরণ করে মাওবাদীরা। এদের একজনকে মুক্তি দিলেও আরেকজনের মুক্তির বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে দেন দরবার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২০ঘ.