২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র আরো কমানোর অঙ্গীকার ওবামার

রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র আরো হ্রাসের অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রয়োজনের তুলনায় বেশি পরমাণু অস্ত্র আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

সিউল, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটচকম/রয়টার্স)- রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র আরো হ্রাসের অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রয়োজনের তুলনায় বেশি পরমাণু অস্ত্র আছে। আর সে কারণেই আগামী মে মাসে রাশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে নতুন করে অস্ত্র-নিয়ন্ত্রণ চুক্তি করার প্রতিশ্র“তি দিয়েছেন ওবামা। সিউলে পরমাণু নিরাপত্তা সম্মেলনের আগে ওবামা যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার নতুন করে কমানোর এ প্রতিশ্র“তি দিয়ে পরমাণু সন্ত্রাসের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ব নেতাদের তাগাদা দেন। উত্তর কোরিয়া এবং ইরানকেও তাদের পরমাণু কর্মসূচির ব্যাপারে কড়াভাবে সতর্ক করে দিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়া সফরকালে হানকুক বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে ওবামা বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো বিদ্বেষ নেই। কিন্তু কোনোরকম উস্কানির ফল ভালো হবে না। এতে কোনো পুরস্কারও মিলবে না। ওবামা এর আগে ২০০৯ সালে প্রাগে এক ভাষণে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার তাগাদা দিয়েছিলেন। এবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ভাষণেও ওবামা ওই পথেই অবিচল থাকার বিষয়টি আরো পরিস্কারভাবে জানান দিলেন। তবে পরমাণু অস্ত্র আরো কমানোর পদক্ষেপ নিয়ে এগুলে যুক্তরাষ্ট্রে নির্বাচনের এ বছরে কংগ্রেসে রিপাবলিকানদের কঠিন বিরোধিতার মুখে পড়বেন ওবামা। কারণ, ওবামা পরমাণু শক্তি কমিয়ে দেশকে দুর্বল করে ফেলছেন- এমন অভিযোগ ইতোমধ্যেই তুলেছেন রিপাবলিকানরা। তবে ওবামা সেকথায় আমল না দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর নিরাপত্তা অক্ষুন্ন রেখেও পরমাণু অস্ত্র আরো কমানো যায় বলেই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বিশ্বে সবচেয়ে বড় দুই পরমাণু শক্তিধর দেশ। দু’দেশেরই আছে হাজার হাজার পরমাণু অস্ত্র। অস্ত্র-নিয়ন্ত্রণ উপদেষ্টাদের মতে, এতো অস্ত্র দিয়ে দেশ দুটি বিশ্বকে কয়েকবার ধ্বংস করতে সক্ষম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২৪ঘ. ঐব ধষংড় ধফফৎবংংবফ ঘড়ৎঃয কড়ৎবধ'ং হঁপষবধৎ ধসনরঃরড়হং ফরৎবপঃষু রহ যরং ংঢ়ববপয ধঃ ঐধহশঁশ টহরাবৎংরঃু, ংধুরহম ঃযধঃ ঃযব টঝ যধং ''হড় যড়ংঃরষব রহঃবহঃ'' ঃড়ধিৎফং ঃযব পড়ঁহঃৎু, নঁঃ ''ঃযবৎব রিষষ নব হড় ৎবধিৎফং ভড়ৎ ঢ়ৎড়াড়পধঃরড়হ''.