২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো সরবরাহ পথ খুললে হামলা; হুমকি তালেবানের

আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহ পথ আবার খুলে দিলে আইনপ্রণেতাদের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

মিরানশাহ, পাকিস্তান ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহ পথ আবার খুলে দিলে আইনপ্রণেতাদের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবানরা। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’র মুখপাত্র এহসানুল্লাহ এহসান রোববার বলেন, “পার্লামন্টে আফগানিস্তানে ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহ পথ আবার খুলে দেয়ার সিদ্ধান্ত হলে পার্লামেন্ট সদস্যসহ তাদের নেতাদের ওপর হামলা চলবে।” এ হুমকির ফলে মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন কাটানোয় পাকিস্তানের প্রচেষ্টা আরো জটিল হল বলেই ধারণা করা হচ্ছে। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের জন্য সরবরাহ পথ আবার খুলে দেওয়াসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা নিয়ে নতুন সুপারিশমালা পর্যালোচনা করে দেখছে পাকিস্তানের পার্লামেন্ট। গত বছর নভেম্বরে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো সেনাদের সঙ্গে এক আন্তঃসীমান্ত লড়াইয়ে ২৪ পাকিস্তানি সেনা নিহত হলে রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় ইসলামাবাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৪ঘ.