২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুথার কিংয়ের নথিপত্রের মালিকানার দাবি খারিজ

মার্টিন লুথার কিংয়ের সাবেক ব্যক্তিগত সহকারীর ছেলের কাছে থাকা সম্পত্তির কাগজপত্র নিজের মালিকানায় নিতে জুনিয়র মার্টিন লুথার কিংয়ের দায়ের করা মামলা শুক্রবার খারিজ করে দিয়েছেন মিসিসিপির এক বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

স্টার্কভিল, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্টিন লুথার কিংয়ের সাবেক ব্যক্তিগত সহকারীর ছেলের কাছে থাকা সম্পত্তির কাগজপত্র নিজের মালিকানায় নিতে জুনিয়র মার্টিন লুথার কিংয়ের দায়ের করা মামলা শুক্রবার খারিজ করে দিয়েছেন মিসিসিপির এক বিচারক। ডিস্ট্রিক্ট কোর্ট জজ টম লি টেলিভিশন প্রতিবেদক হাওয়ার্ড বালোর পক্ষে রায় দেন। হাওয়ার্ডের মা মাওদে বালো লুথার কিংয়ের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। স্বামী লিওনার্দ বালোর মৃত্যুর পর মাওদে এসব নথিপত্র তার ছেলে হাওয়ার্ডকে দিয়ে দেন। বিচারক বলেন, লুথার কিং এসব নথিপত্র দিয়েছিলেন বলে মাওদে যে দাবি করেছে তাকে অস্বীকার করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। আদালতে বলা হয়, হাওয়ার্ডের কাছে কিংয়ের ভাষণের কপি, তার ছবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। লিওনার্দের মৃত্যুর পর ২০০৭ সালে এসব কাগজপত্র উদ্ধার করা হয়। এগুলো তিনি নর্থ ক্যারোলিনার এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটির গ্রন্থাগারের বেসমেন্টে সংরক্ষণ করে রেখেছিলেন। লিওনার্দো সেখানকার আর্কাইভে কাজ করতেন। ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লুথার কিং ১৯৬৮ সালে আততায়ীর গুলিতে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/১৪০০ ঘ.