বেইজিং, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কোরিয়া উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে সব পক্ষকেই শান্ত এবং সংযত থাকার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।
সিউলে পরমাণু নিরাপত্তা সম্মেলনের ফাঁকে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জিনতাও সোমবার বলেছেন, কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কম রাখার ক্ষেত্রে কোনো ব্যত্যায় ঘটবে না বলেই তিনি আশা করেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, হু বলেছেন, বর্তমানে পরিস্থিতি খুবই জটিল এবং নাজুক। বহু কষ্টে এ অঞ্চলে উত্তেজনা কমে আসার যে লক্ষণ দেখা দিয়েছে তাতে কোনো ব্যাঘাত আমাদের কাম্য নয়।
পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার উস্কানি চীন দেখেও না দেখার ভান করছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এমন সমালোচনার পর হু জিনতাও কোরিয়া উপদ্বীপে শান্তি বজায় রাখার এ আহ্বান জানালেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭০০ঘ.
bdnews24