২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সুসংগঠিত করছে জাপান

উত্তর কোরিয়ার দূর পাল¬¬ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনার প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সুসংগঠিত করার নির্দেশ দিয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ার দূর পাল¬¬ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনার প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সুসংগঠিত করার নির্দেশ দিয়েছে জাপান। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নাওকি তানাকা বুধবার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়ার রকেটটি জাপানের জন্য হুমকি হিসেবে প্রতিপন্ন হলে একে গুলি করে নামানোর জন্য ওকিনাওয়া দ্বীপের কাছে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে জাপান। উত্তর কোরিয়া বলেছে, পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করার উদ্দেশ্যে রকেটটি ছাড়া হবে। এই উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়ার প্রয়াত মহান নেতা কিম ইল সাঙ’র ১’শতম জন্মবার্ষিকীতে তার প্রতি সম্মান জানানো হবে বলে জানিয়েছে রাষ্ট্রটি। আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাঙের জন্মশতবর্ষ। দিবসটি উপলক্ষে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত নেতাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া সরকার। কিন্তু যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো বিশ্বাস করে দূর পাল্ল¬ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হিসেবে রকেটটি ছাড়বে উত্তর কোরিয়া, কৃত্রিম উপগ্রহ স্থাপনের দাবি একটি অজুহাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫৭ঘ.