প্যারিস, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফ্রান্সের তুলজে একটি ইহুদি স্কুলের বাইরে সোমবার গুলি করে ৪ জন হত্যাকারীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এ কাজে ১শ’রও বেশি পুুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
তুলজে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বাড়ানো হয়েছে সন্ত্রাসী হামলার সতর্কতার মাত্রা। স্কুলে ওই হত্যাকাণ্ড জাতিগত বিদ্বেষের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোটা শহরজুড়েই হামলাকারীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার তুলজে হামলায় নিহতদের তিনজন শিশু এবং একজন শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলের সামনে অপেক্ষমান লোকদের ওপর গুলি চালিয়ে স্কুটারে করে পালিয়ে যায় হামলাকারী। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।
এর আগে শুক্রবার তুলজে একই ধরনের আলাদা দুটি হামলায় তিন সেনা নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২০ঘ.
bdnews24