২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হচ্ছে: আইএমএফ

আশঙ্কাজনক অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতি। ইউরো জোন আর যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে বলে রোববার জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

বেইজিং, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আশঙ্কাজনক অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতি। ইউরো জোন আর যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে বলে রোববার জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে উন্নত বাজারগুলোর উচ্চ মাত্রার ঋণ ও ক্রমবর্ধমান তেলের মূল্য অর্থনীতিকে আবার অস্থিতিশীল করে তুলতে পারে বলেও আইএমএফ সতর্ক করেছে। রোববার বেইজিংয়ে দেওয়া এক ভাষণে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথাগুলো বলেন আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্ড। “বিশ্ব অর্থনীতি সম্ভবত স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু কৌশলে পরিচালনা করার মতো খুব বেশি সুযোগ এখানে নেই আর কৌশল নির্ধারণে ভুল করার সুযোগ একেবারেই নেই।” বলেন লাগার্ড। তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচকগুলোর উর্ধ্বগতি ও গ্রিসের সঙ্কট মোকাবেলায় ইউরোপের সম্মিলিত উদ্যেগের গুরুত্ব তুলে ধরে বিশ্বব্যাপী অর্থসঙ্কট মোকাবেলায় গৃহীত কৌশল কাজে দিচ্ছে বলে মন্তব্য করেন। “এসব সম্মিলিত উদ্যেগের ওপর নির্ভর করে বিশ্ব অর্থনীতি আশঙ্কাজনক অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের আরো আশাবাদী করে তুলছে। তবে আশাবাদের ওপর নির্ভর করে অলীক নিরাপত্তাবোধে গা ভাসালে চলবে না। এখনো অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় বড় দুর্বলতা রয়ে গেছে যার বিরুদ্ধে আমাদের লড়তে হবে,” বলেন তিনি। উন্নত অর্থনীতিগুলোর সরকারি ও ব্যক্তিমালিকানা সংক্রান্ত বিতর্কে অর্থব্যবস্থা ভেঙে পড়ার সম্ভবনা, তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার সম্ভবনা ও মধ্যবর্তী সময়ে উঠতি অর্থনৈতিক দেশগুলোর গতি শ্ল¬থ হয়ে পড়াকে বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করেন লগার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০২ঘ.