দুবাই, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ‘আরব বসন্ত’র বছরপূর্তির দিনে বাহরাইনের বিভিন্ন গ্রামে শিয়া মুসলিমদের সঙ্গে সংঘর্ষ বাধে দাঙ্গা পুলিশের।
রাজধানী মানামার বাইরে আশেপাশের শিয়া অধ্যুষিত এলাকা সিতরা, দিরাজ, মালকিয়া, সার, তুবলি ও বিলাদ আল-কাদিমে তরুণদের সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
শিয়া তরুণদের ওপর কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও ফাঁকা গ্রেনেড নিক্ষেপ করে বাহরাইনের সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পুলিশ বাহিনী। শিয়ারাও পাল্টা পেট্রোল বোমা ছোঁড়ে।
গত কয়েক মাস ধরে চলে আসা একই ধরনের সংঘাত বৃহস্পতিবার আরব বসন্তের বর্ষপূর্তির দিন আরো তীব্র হয়ে ওঠে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয় বলে জানা যায়।
দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া স¤প্রদায় রাজনৈতিক ও অর্থনৈতিক দিয়ে বৈষম্যের অভিযোগ করে আসছে অনেক আগে থেকেই। গত বছরের শুরুতে মিশর ও তিউনিসিয়ায় গণআন্দোলন শুরু হওয়ার পর ফেব্র“য়ারি মাসে বিক্ষোভ ও আন্দোলন শুরু করে বাহরাইনের শিয়া মুসলিমরা।
পর্যটন ও ব্যাংকিং’র ওপর নির্ভরশীল এ দ্বীপ দেশটিতে গণআন্দোলন ঠেকাতে গত বছরের ১৪ মার্চ সেখানে প্রবেশ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সেনারা। ১৫ মার্চ থেকে বাহরাইনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
এরপর থেকে কোনো ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটেনি দেশটিতে। তবে বিদেশি বাহিনীর প্রবেশকে বিদ্রোহীরা আগ্রাসন বলার চেষ্টা করলেও এটিকে শিয়াদের জন্য ইরানের পাঠানো সাহায্য ঠেকানোর চেষ্টা বলেই জানায় দেশটির সরকার।
বর্তমানে বাহরাইনে সুন্নি আল-খলিফা পরিবারের ‘গণতান্ত্রিক রাজতন্ত্র’ চলছে। সংখ্যাগরিষ্ঠের দাবি থাকলেও পার্লামেন্টকে সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর করেন নি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৪ ঘ.
bdnews24