২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৬

আফগানিস্তানে ন্যাটোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ১২ জন তুর্কি সেনা ও চারজন বেসামরিক আফগান নিহত হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 08:23 AM

Updated : 25 Apr 2022, 09:08 PM

কাবুল, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ১২ জন তুর্কি সেনা ও চারজন বেসামরিক আফগান নিহত হয়েছে।

শুক্রবার কাবুলের উপকণ্ঠে একটি বাড়ির ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আফগান পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা।

যান্ত্রিক ত্র“টির কারণে হেলিকপ্টারটি কাবুলের বাগরামি এলাকার একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। নিহতদের ১২ জন তুর্কি সেনা, দুইজন আফগান নারী ও দুইজন আফগান শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে তুরস্কের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আফগানিস্তানে ন্যাটো সদস্য তুরস্কের ১ হাজার ৮’শ জন সেনা মোতায়েন আছে বলে জানা গেছে। এদের অধিকাংশই রাজধানী কাবুল ও এর আশপাশে মোতায়েন আছে।

ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) এর মুখপাত্র ক্যাপ্টেন জাস্টিন ব্র“কফ কাবুলে হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। তবে হতহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি।

তিনি বলেন, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানা যায়নি এবং ঘটনাস্থলে বিদ্রোহী তৎপরতার খবরও পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/২২০০ঘ.