ফাঁড়ি সরান: নেটোকে কারজাই, তালেবানরা কট্টর
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশের সব গ্রাম এবং প্রত্যন্ত এলাকা থেকে নেটো বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ওদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে আফগান তালেবানরা।
কাবুল, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশের সব গ্রাম এবং প্রত্যন্ত এলাকা থেকে নেটো বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ওদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে আফগান তালেবানরা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টার সঙ্গে বৈঠক শেষে কারজাই তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলেন, মার্কিন সেনার হাতে ১৬ আফগান নিহতের ঘটনার পরিণতিতে আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীকে আফগানিস্তানের বিভিন্ন গ্রামে অবস্থিত ফাঁড়ি থেকে বড় ঘাঁটিগুলোতে সরিয়ে নিতে হবে।
তিনি বলেন, কান্দাহারের ওই হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবরকম চেষ্টাই করতে হবে।
কান্দাহারের ঘটনা আফগান জনগণ এবং বিদেশি বাহিনীর মধ্যে আস্থা ক্ষুন্ন করেছে বলেও কারজাই সতর্ক করে দেন।
বৃহস্পতিবার কারজাইয়ের এ বক্তব্যের পরপরই তালেবান গোষ্ঠী জানায়, যুক্তরাষ্ট্রের নড়বড়ে, নিয়ত পরিবর্তনশীল এবং অস্পষ্ট অবস্থানের কারণে কাতারে তালেবান কার্যালয় খোলা নিয়ে সদ্য শুরু হওয়া আলোচনা বন্ধ করে দেওয়া হচ্ছে।
তালেবান গ্র“প ‘দ্য ইসলামিক আমিরাত’ এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনার শর্ত পরিবর্তন করছে। সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট না করলে এবং কালক্ষেপণ না করে প্রতিশ্র“তি পূরণের সদিচ্ছা না দেখানো পর্যন্ত তাদের সঙ্গে কাতারে চলমান আলোচনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শান্তি আলোচনা শুরুর জন্য উপসাগরীয় দেশ কাতারে তালেবান কার্যালয় খোলা নিয়ে মার্কিন ও তালেবান আলোচকদের মধ্যে প্রাথমিক যোগাযোগ হয়েছে বলে ধারণা করা হয়। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা এখনো শুরু হয়নি।
এরই মধ্যে তালেবানদের আলোচনা বন্ধ করে দেওয়ার এ ঘোষণায় দীর্ঘদিনের আফগান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আশা সুদূর পরাহত হবে বলেই মনে করা হচ্ছে।
তালেবানরা যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের সঙ্গেও আলোচনায় অনীহা প্রকাশ করেছে।
আফগানিস্তানের কান্দাহারে মার্কিন সেনার হাতে ১৬ আফগান হত্যার ঘটনার পর তালেবানরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের এ ঘোষণা দিলো।
কারজাই এ ঘটনার জেরে আফগানিস্তানের সব এলাকা থেকে নেটো বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টাকে তিনি বলেন।
এর পরিবর্তে ২০১৩ সালের মধ্যে দেশজুড়ে নিরাপত্তাভার আফগান বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত।
আফগান হত্যার ঘটনায় সঙ্কটে পড়া যুক্তরাষ্ট্র-আফগানিস্তান সম্পর্ক সামাল দিতে দু’দিনের সফরে কাবুলে গেছেন প্যানেট্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৯ঘ.
