২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি তালেবানের কব্জা থেকে মুক্ত সুইস যুগল

পাকিস্তানে তালেবানদের কব্জা থেকে মুক্তি পেয়েছে গত জুলাইয়ে বেলুচিস্তানে অপহৃত সুইস যুগল। পাকিস্তানের এক সামরিক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

মিরানশাহ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে তালেবানদের কব্জা থেকে মুক্তি পেয়েছে গত জুলাইয়ে বেলুচিস্তানে অপহৃত সুইস যুগল। পাকিস্তানের এক সামরিক মুখপাত্র একথা জানিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম এই যুগলের একজনের নাম অলিভিয়ার ডেভিড ওক (৩১) এবং অপরজন ডানিয়েলা উইডমার (২৯) বলে জানিয়েছে। বৃহস্পতিবার আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান আদিবাসী অঞ্চলে একটি সামরিক তল্লাশিকেন্দ্রে তাদেরকে দেখা গেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস রয়টার্সকে বলেন, তারা মুক্তি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তারপর তাদেরকে আমাদের তল্লাশিকেন্দ্রে রাখা হয়েছে। এ মুহূর্তে তাদেরকে পেশাওয়ারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুইস দূতাবাসের কর্মকর্তা এ খবর নিশ্চিত কিংবা অস্বীকার করতে অপারগতা প্রকাশ করেছেন। তালেবানদের হাতে অপহৃত হওয়ার পর অক্টোবরে জঙ্গিদের প্রকাশ করা একটি ভিডিওতে সর্বশেষ দুজনকে জীবনভিক্ষা চাইতে দেখা গিয়েছিল। গত বছর জুলাইয়ে বেলুচিস্তানের লোরালিয়া এলাকায় বন্দুকধারীরা তাদের অপহরণ করে। এ সুইস যুগল পাঞ্জাবের দেরা গাজি খান শহর থেকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় যাচ্ছিল বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮৫৪ঘ.