২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ২৮

সুইজারল্যান্ডের ভ্যালাইস প্রদেশের সিয়েরিতে এক বাস দুর্ঘটনায় ২২ শিশুসহ ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৪ শিশু। ছুটির দিনে স্কিইং করে তারা বাড়ি ফিরছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

সুইজারল্যান্ড, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুইজারল্যান্ডের ভ্যালাইস প্রদেশের সিয়েরিতে এক বাস দুর্ঘটনায় ২২ শিশুসহ ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৪ শিশু। ছুটির দিনে স্কিইং করে তারা বাড়ি ফিরছিল। মূলত শিশুদের বহনকারী ওই বাসটিতে থাকা যাত্রীদের সবাই বেলজিয়ামের নাগরিক। তারা ভ্রমণ শেষে বেলজিয়ামে ফিরছিলেন। মঙ্গলবার রাতে বাসটি মহাসড়কের পূর্ব থেকে পশ্চিমমুখী একটি সুড়ঙ্গে প্রবেশ করে পার্শ্ববর্তী দেয়ালে সজোরে ধাক্কা খেলে দুর্ঘটনার শিকার হয়। ব্রাসেলসে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, নিহত শিশুদের অধিকাংশেরই বয়স ১২ বছরের আশেপাশে। বেলজিয়াম কোম্পানির দুর্ঘটনাকবলিত এ বাসটি খ্রিস্টান গোষ্ঠীদের ভাড়া করা তিনটি বাসের মধ্যে একটি। ৫২ জন আরোহী নিয়ে বাসটি বেলজিয়ামের উত্তরপূর্বাঞ্চলীয় শহর রোমেল থেকে যাত্রা শুরু করেছিল। জানা গেছে, গাড়ির দুই চালকও দুর্ঘটনায় নিহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে ভ্যালাইসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো গোটা বেলজিয়ামের জন্যই ‘দিনটি মর্মান্তিক’ বলে মন্তব্য করেছেন। ওদিকে, সুইজারল্যান্ডে দুর্ঘটনায় নিহতদের স্মরণে পার্লমেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুর্ঘটনার শিকার পরিবারের জন্য যথাসম্ভব সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন সুইস প্রেসিডেন্ট। প্রযুক্তিগত ত্র“টি নাকি চালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে সুইজারল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৬ ঘ.