লন্ডন, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধূমপানের ভয়াবহতা সম্পর্কে শীর্ষ চিকিৎসকদের সতর্কতার ৫০ বছর পরও যুক্তরাজ্যের ২০ শতাংশের বেশি মানুষ ধূমপানে অভ্যস্থ। আর অভ্যাসটা না ছাড়লে শুধু এ কারণেই এদের প্রায় অর্ধেকের মৃত্যু ঘটবে।
স¤প্রতি রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান (আরসিপি) এক প্রতিবেদনে একথা জানায়।
১৯৬২ সালে আরসিপি’র প্রতিবেদনে প্রথমবারের মতো যুক্তরাজ্যের শীর্ষ চিকিৎসকরা ধূমপান ও ক্যান্সারের মধ্যকার সম্পর্কের কথা প্রকাশ করেন।
এতে বলা হয়, সিগারেট খেলে ফুসফুস ক্যান্সার ও ব্রঙ্কাইটিস হতে পারে এবং হৃদরোগ ও আরো অন্যান্য রোগের সম্ভাবনা থেকে যায়।
এর দুই বছর পর যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল অফিসও প্রথমবারের মতো সিগারেটের সঙ্গে ফুসফুস ক্যান্সারের সম্পর্কের বিষয়ে সতর্কতা জারি করে।
দিবসটির ম্মরণে প্রকাশিত নতুন এই প্রতিবেদনে বলা হয়, গত ৫০ বছরে যুক্তরাজ্যে তাৎপর্যপূর্ণভাবে ধূমপানের হার কমেছে এবং স্বাস্থ্য বিষয়ক উপদেশ গ্রহণ করে লোকজন ধূমপান ছেড়ে দেওয়ায় কমপক্ষে ৩ লাখ ৬০ হাজার মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে।
আরসিপি’র টোব্যাকো অ্যাডভাইজরি গ্র“পের প্রধান জন ব্রিটন বলেন, যুক্তরাজ্যে ধূমপানকে সবচেয়ে বড় প্রাণঘাতী মনে করা হলেও প্রায় ১ কোটি মানুষ এখনও এতে আসক্ত।
এক বিবৃতিতে তিনি বলেন, “নিকোটিনের প্রতি আসক্তির কারণে ধূমপায়ীরা ধূমপান করে। ধূমপানের কারণে ঘটা মৃত্যু ও অসুস্থতা প্রতিরোধে আরো অনেক কিছু করা যেতে পারে ও তা করা উচিত।”
আর এটা করা না হলে ধূমপায়ীদের অর্ধেকের মৃত্যু ঘটবে বলেও সতর্ক করেছেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, সারবিশ্ব এ পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক যেসব হুমকির রয়েছে ধূমপান তার মধ্যে অন্যতম। এর কারণে ফুসফুস ক্যান্সার ও আরো অনেক ধরনের রোগ হতে পারে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, ধূমপান ছাড়তে সহায়তা করতে বিভিন্ন দেশের সরকার আরো বেশি পদক্ষেপ গ্রহণ না করলে ২০৩০ সাল পর্যন্ত বছরে ৮০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১০ ঘ.
bdnews24