বৈরুত, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার ক্রমবর্ধমান রক্তক্ষয়ী রাজনৈতিক হানাহানি বন্ধে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছাড়াই সিরিয়া ছাড়লেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান।
প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর রোববার সিরিয়া ছাড়েন কফি আনান।
“কয়েকটি কারণে আমি আশাবাদী,” রোববার দামেস্কে বলেন কফি আনান। তিনি আরো বলেন, “পরিস্থিতি এতো খারাপ ও ভয়াবহ যে আমাদের ব্যর্থ হলে চলবে না।”
যুদ্ধবিরতি, আলোচনা ও মানবিক ত্রাণের জন্য আসাদের কাছে আনানের ‘সুস্পষ্ট প্রস্তাবে’র পরিপ্রেক্ষিতে পরিষ্কার কোনো সাড়া পাওয়া যায়নি। বিরোধী ‘সন্ত্রাসীরা’ রাজনৈতিক সমাধানের পথ রুদ্ধ করে রেখেছে বলে আনানের কাছে অভিযোগ করেন আসাদ।
সোমবার আরব বিদ্রোহের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের এক ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরভের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আলোচনায় মিলিত হবেন বলে জানা গেছে।
সিরিয়ার দীর্ঘদিনের মিত্র রাশিয়া এবং চীন সিরিয়ার বিদ্রোহ দমনে নেওয়া পদক্ষেপের জন্য দামেস্কের নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদের গ্রহণ করা একটি প্রস্তাব আটকে রেখেছে।
দেশটিতে এক বছর ধরে চলা সরকারবিরোধী বিদ্রোহ দমনে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়। রাশিয়া ও চীনের ভেটোর ফলে জাতিসংঘ সেখানে সাধারণ মানুষকে রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারছে না।
মস্কো ও বেইজিং মনে করে, সিরিয়ার সহিংসতার জন্য যে কোনো আন্তর্জাতিক নিন্দার লক্ষ্য শুধু দামেস্ক নয়, বিবদমান সব পক্ষগুলোই হওয়া উচিত।
রোববার রিয়াদে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝ্যাং মিং বলেন, সিরিয়ার বিবদমান উভয়পক্ষকেই লড়াই বন্ধ করা উচিত এবং যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতেই ত্রাণ পাঠানো উচিত। পাশাপাশি ত্রাণকে ‘হস্তক্ষেপের’ সুযোগ হিসেবে ব্যবহার না করতে অন্যান্য রাষ্ট্রগুলোকে সতর্ক করে দেন।
মধ্যপ্রাচ্যে শিয়া প্রভাব হ্রাস করার লক্ষ্যে আসাদ সরকারের বিরুদ্ধে সৌদি আরব ও কাতার সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সল সিরিয়ার সরকার বিরোধী পক্ষগুলোকে অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক হস্তক্ষেপই সিরিয়ার সংঘাত ামানোর একমাত্র প বলে দাবি করেছেন তিনি।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভ-বিদ্রোহ দমনে সরকারি বাহিনীর হাতে এ পর্যন্ত সাড়ে প্রায় সাত হাজার মানুুষ নিহত হয়েছে।
অন্যদিকে, সিরীয় সরকারের দাবি বিদ্রোহীদের হাতে প্রায় ২ হাজার সরকারি সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/০৯১৩ ঘ.
bdnews24