২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাম্পত্য কলহের মূলে শ্বাশুড়ি!

দাম্পত্য জীবনে কম-বেশি ঝগড়া হয়েই থাকে। তবে এ ঝগড়ার কারণ খুঁজতে গিয়ে এক চমকপ্রদ তথ্য পেয়েছেন ব্রিটিশ গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

লন্ডন, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাম্পত্য জীবনে কম-বেশি ঝগড়া হয়েই থাকে। তবে এ ঝগড়ার কারণ খুঁজতে গিয়ে এক চমকপ্রদ তথ্য পেয়েছেন ব্রিটিশ গবেষকরা। তাদের মতে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার মূল তিনটি কারণের মধ্যে গৃহস্থালি কাজ ও অর্থের পাশাপাশি শ্বাশুড়িও অন্যতম কারণ। মূলত উল্লি¬খিত তিনটি কারণেই ব্রিটিশ দম্পতিরা ঝগড়া করে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষণায় আরো দেখা গেছে, অর্থ সংকট ও সঞ্চয়ের স্বল্পতা নিয়ে দম্পতিদের মাঝে প্রায়ই ঝগড়া হয়। এছাড়া, অতিরিক্ত গৃহস্থালী কাজ নিয়েও স্বামীর সঙ্গে খিটিমিটি হয় বলে জানিয়েছে গবেষণাটি। ঝগড়ার শীর্ষ দশ কারণের মধ্যে আরো আছে- পানাহারের অভ্যাস, কোন কিছু লুকিয়ে রাখা, খাওয়ার পর এঁটো বাসন ধোয়া, টিভিতে কী দেখবে তা নিয়ে একমত না হওয়া, মেঝেতে ভেজা তোয়ালে রাখা এবং কোথাও যেতে প্রস্তুত হতে বেশি সময় নেওয়া ইত্যাদি। ২ হাজার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছেন গবেষকরা। গবেষণাটি পরিচালনা করেছে বৈদ্যুতিক সরঞ্জাম কোম্পানি ‘ফিলিপস’। আর গবেষণাটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ভারতের ইংরেজী দৈনিক ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। গবেষণায় আরো দেখা গেছে, প্রতি দশ দম্পতির মধ্যে এক দম্পতি প্রতিদিন ঝগড়া হয়। আর প্রতি বিশ দম্পতির মধ্যে এক দম্পতি দিনে কয়েকবার ঝগড়া করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৪ঘ.