২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আইএসআই এর নতুন মহাপরিচালক নিয়োগ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দেশের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এর নতুন মহাপরিচালক নিয়োগ করেছেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে তার কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ইসলামাবাদ, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দেশের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এর নতুন মহাপরিচালক নিয়োগ করেছেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে তার কার্যালয়। বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জহির-উল-ইসলামকে ‘ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স’ (আইএসআই) এর নতুন মহাপরিচালক নিয়োগ করেছেন।” জহির-উল-ইসলাম পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভি কোর এর কমান্ডার। তাকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশার স্থলাভিষিক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫২ঘ.