২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর ইউরোপকে ছাড়িয়ে যাবে এশিয়ার সামরিক ব্যয়

কয়েক শতাব্দীর মধ্যে এই প্রথম ২০১২ সালে এশিয়ার সামরিক খাতে ব্যয় ইউরোপকে ছাড়িয়ে যাবে বলে বুধবার জানিয়েছে লন্ডনের ‘ইন্টারন্যাশনাল ইন্সস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

লন্ডন, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক শতাব্দীর মধ্যে এই প্রথম ২০১২ সালে এশিয়ার সামরিক খাতে ব্যয় ইউরোপকে ছাড়িয়ে যাবে বলে বুধবার জানিয়েছে লন্ডনের ‘ইন্টারন্যাশনাল ইন্সস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ’। আঞ্চলিক অর্থনৈতিক অগ্রগতি এবং সামরিক খাতে চীনের বাজেট বাড়তে থাকাই এর কারণ বলে উল্লেখ করেছে বৈশ্বিক প্রতিরক্ষা জরিপ বিষয়ক ওই সংস্থাটি। তারা জানিয়েছে, ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহর করে নেওয়ায় সামরিক খাতে যুক্তরাষ্ট্রের ব্যয় কমছে। ওদিকে, ইউরোপও এখন সামরিক পন্থায় সংঘর্ষ সামাল দেওয়ার পরিবর্তে বরং এখন কূটনৈতিক ও অন্যান্য শান্তিপূর্ণ পন্থায় সঙ্কট মোকাবেলার চেষ্টা করছে। আর গত বছর লিবিয়া যুদ্ধে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতায় মারাত্মক কিছু ঘাটতিও দেখা গেছে। যে ঘাটতি পূরণে এগিয়ে আসতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। ন্যাটো জোট ভুক্ত ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়ও এখন এশিয়ার সামরিক ব্যয়ের চেয়ে নিুগামী। আর তাই বার্ষিক সামরিক ব্যয়ের বৈশ্বিক ওই প্রতিবেদন থেকে এ ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠেছে যে, প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক পট পরিবর্তন হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১১ সালে চীনের সামরিক ব্যয় ছিল ৮৯ বিলিয়ন মার্কিন ডলার, মোটামুটি প্রতি পাঁচ বছরে এ ব্যয় দ্বিগুণ হয়। ওদিকে, এশিয়ার অর্থনৈতিকভাবে অগ্রসরমান অন্যান্য দেশগুলোও সামরিক কর্মসূচিতে ব্যয় বাড়াচ্ছে। এর ফলে সংঘাতের ঝুঁকিও বাড়ছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ইন্সস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ। সংস্থাটির মহা-পরিচালক জন চিপম্যান রয়টার্সকে বলেছেন, “এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, আমরা একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করছি।” ফলে এশিয়ার অর্থনৈতিক প্রতিযোগী ও পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে বিরোধের আশঙ্কায় এ ইস্যুগুলো মিটমাটের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০০ঘ.