২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার টিউসডে: ওহাইওয় রমনি-সান্তোরাম লড়াই

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে মঙ্গলবার শুরু হয়েছে সুপার টিউসডের ভোট। ওহাইয়ো অঙ্গরাজ্যে প্রতিপক্ষ রিক সান্তোরামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হয়েছেন মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ওহাইও, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে মঙ্গলবার শুরু হয়েছে সুপার টিউসডের ভোট। ওহাইয়ো অঙ্গরাজ্যে প্রতিপক্ষ রিক সান্তোরামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হয়েছেন মিট রমনি। বিগত দিনগুলোতে ম্যাসাচুসেটস এর সাবেক গভর্নর মিট রমনি ৫টি প্রতিযোগিতায় জিতে সুপার টিউসডে’র জন্য শক্ত অবস্থানে পৌঁছেছেন। কিন্তু তার এ অবস্থান টলিয়ে দেওয়ার মতো অবস্থানে রয়েছেন পেনিসেলভানিয়ার সাবেক সিনেটর রিক সান্তোরম। জরিপে দেখা গেছে ওহাইওয় সান্তোরামের সঙ্গে রমনির ব্যবধান কমে দুজনেই প্রায় সমান সমান অবস্থানে চলে এসেছেন। আর তাই এ অঙ্গরাজ্যে দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে তীব্র। ওহাইওসহ পূর্বাঞ্চলে ভোট শুরু হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। সুপার টিউসডেতে মোট ১০ টি রাজ্যে ভোট হবে। ওহাইও ছাড়াও জর্জিয়া, ম্যাসাচুসেটস, টেনিসি, ভারমন্ট, ভার্জিনিয়া, ওকলাহোমা, আইডাহো নর্থ ডেকোটা ও আলাস্কায় প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরা। এ ১০ রাজ্যের ফলেই মূলত নির্ধারিত হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে রিপাবলিকান দলের মনোনয়ন পাচ্ছেন। অর্থাৎ, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী কে হবেন তা মোটামুটি পরিস্কার হয়ে যাবে এ থেকেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৯ঘ.