২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় দক্ষিণ-বিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে রোববার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

পিয়ংইয়ং, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে রোববার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি জানিয়েছে, প্রায় ১লাখ বেসামরিক লোক ও সেনা কিম ২-সাং স্কয়ারে জড়ো হয়। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুমকি দেওয়ার পর উত্তর কোরিয়রা এ বিক্ষোভ করে। ‘পবিত্র যুদ্ধ’র মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং-বাকের দেশদ্রোহী গোষ্ঠীকে নির্মূল করতে তারা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার প্রচারমাধ্যম কেআরটি। গণসমাবেশে উত্তর কোরিয়ার ভাইস-মার্শাল আরইয়ংহো বলেছেন, “আমাদের সেনা ও বেসামরিক লোকেরা যুদ্ধ-যুদ্ধ খেলা এবং মায়ুং বাকের বিশ্বাসঘাতক গোষ্ঠী এবং প্রকাশ্য সম্রাজ্যবাদী মার্কিন ডাকাতদের প্রচন্ড ঘৃণা ও বিরক্তির চোখে দেখে।” মার্কিন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর সেনা অধিনায়ক জানিয়েছেন, যৌথ সামরিক মহড়া ৯ মার্চ পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩০৬